Skip to main content

Ridge Bangla

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১ হাজার ৮৬৬ জন

দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে একদিনেই ১ হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত চলা অভিযানে মোট ১ হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া অন্য আরও ৫৪৬ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, রাজধানীতে আলাদা অভিযানে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজ শেষে ঝটিকা মিছিল থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া শুক্রবার মিরপুর এলাকায় আরেকটি অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন— মো. আরিফ উদ্দিন (৪৬) এবং হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

This post was viewed: 46

আরো পড়ুন