Ridge Bangla

পুলিশের পোশাক পরিবর্তনে ঐতিহ্য ফেরানোর পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের পোশাকে পরিবর্তন এনে আগের ঐতিহ্যবাহী ধারা ফিরিয়ে আনার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৪ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান পুলিশের পোশাক অনেক ক্ষেত্রে মানানসই নয় বলে মতামত পাওয়া যাচ্ছে। এ কারণে পূর্বের ঐতিহ্যবাহী পোশাক পুনরায় চালুর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মহানগর পুলিশের জন্য পেস্ট কালারের শার্ট এবং সারা দেশের জন্য নীল রঙের শার্ট নির্ধারণের চিন্তা করা হচ্ছে। পাশাপাশি প্যান্ট খাকি রঙের রাখা হতে পারে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে কিছু আইনি বিষয় যথাযথভাবে বিবেচনা করা সম্ভব হয়নি, যার কারণে জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি।

এদিকে, সভায় রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যাম্পের ভেতরে ও বাইরে অপরাধ দমনে নজরদারি বাড়ানো হবে এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করা হবে। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মূল চক্রকে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন