রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) রূপনগর থানার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রূপনগর থানার আওতাধীন বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫), মো. জলিল (৫২), মো. ইকবাল (৪৬), মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো. হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫) এবং মোছা. কামরুন্নাহার (৫২)।
ডিএমপি সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।