নওগাঁ শহরে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার রফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও ছিলেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। আটক করার পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
This post was viewed: 28