Skip to main content

Ridge Bangla

পিএসএল-এ যোগ দিতে দেশ ছাড়লেন লিটন-রিশাদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর দশম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। এই টুর্নামেন্টে অংশ নিতে গত সোমবার সন্ধ্যায় রিশাদ হোসেন পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পাকিস্তানের বিমান ধরেন টাইগার ওপেনার লিটন দাস। বিষয়টি লিটন নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি শেয়ার করে জানিয়েছেন।

এবারের পিএসএলে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার অংশ নেবেন- লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তারা ভিন্ন ভিন্ন দলের হয়ে মাঠে নামবেন। দেশ ছাড়ার আগে লিটন তার দলের জন্য দোয়া এবং সমর্থন চেয়েছেন। একই সাথে রিশাদ হোসেন পিএসএলে লাহোরের হয়ে শিরোপা জেতানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

অন্যদিকে, টাইগার পেসার নাহিদ রানা এখনই পাকিস্তানে যাচ্ছেন না, কারণ পুরো আসরের জন্য তাকে ছাড়েনি বিসিবি। তবে, এই তিন ক্রিকেটারের জন্য বিসিবি ইতোমধ্যে ছাড়পত্র দিয়েছে, যা নিয়ে তারা খুশি। পিএসএলে অংশ নেওয়ার কারণে লিটন দাস আসন্ন জিম্বাবুয়ে টেস্ট সিরিজে খেলতে পারবেন না।

This post was viewed: 39

আরো পড়ুন