Skip to main content

Ridge Bangla

পাইপলাইন স্থানান্তর: আজ ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আজ সোমবার (৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটছে।

রোববার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া এবং কাউন্সিল এলাকা।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত এলাকাগুলোর পাশাপাশি আশপাশের কিছু অঞ্চলেও গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।

This post was viewed: 143

আরো পড়ুন