Skip to main content

Ridge Bangla

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র নবনিযুক্ত প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁর পরিচয়পত্র হস্তান্তর করেছেন। বুধবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তুনিওন বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার ও সামাজিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজের মাধ্যমে আমরা শুধু বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আরও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করব না, বরং দেশের বিনিয়োগ আকর্ষণের সক্ষমতাও বাড়াতে পারব।”

ম্যাক্স তুনিওন কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও টেকসই বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আইএলও বাংলাদেশের সরকার ও ত্রিপক্ষীয় অংশীদারদের সঙ্গে শ্রম আইন সংস্কার, শ্রম অধিকার, পেশাগত নিরাপত্তা এবং আইন প্রয়োগে দীর্ঘদিন ধরে কারিগরি ও নীতিগত সহায়তা দিয়ে আসছে।

প্রসঙ্গত, ঢাকায় দায়িত্ব গ্রহণের আগে ম্যাক্স তুনিওন দোহায় আইএলও অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

This post was viewed: 58

আরো পড়ুন