Skip to main content

Ridge Bangla

পদ্মশ্রী সম্মান পেলেন প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও বাংলা সিনেমায় অসামান্য অবদানের জন্য ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেছেন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করে। এতে বাংলা সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ১৯৬৮ সালে শিশু শিল্পী হিসেবে বাবার পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসাতে’ ক্যামেরার সামনে প্রথম দাঁড়ান। ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর থেকে তাঁর অভিনয়জীবন ধারাবাহিকভাবে সাফল্যের পথে এগিয়েছে। একের পর এক জনপ্রিয় সিনেমা ও খ্যাতির মাধ্যমে তিনি শুধু বাংলা সিনেমাতেই নয়, তার বাইরেও নিজের অবস্থান গড়ে তুলেছেন।

চার বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘কাকাবাবু’। অভিনেতার নতুন সিনেমা ‘বিজয়নগরের হীরে’ বর্তমানে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

This post was viewed: 51

আরো পড়ুন