Skip to main content

Ridge Bangla

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না জাপানের প্রধানমন্ত্রী

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাঁর নির্ধারিত ন্যাটো শীর্ষ সম্মেলন সফর বাতিল করেছেন। সোমবার (২৩ জুন) জাপানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় “বিভিন্ন পরিস্থিতি” উল্লেখ করে প্রধানমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি ব্যাখ্যা করেছে।

ইশিবার পরিবর্তে জাপানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া।

জাপান টাইমসের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইশিবা হলেন চারটি আমন্ত্রিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশের মধ্যে দ্বিতীয় নেতা, যিনি আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে সরে দাঁড়ালেন। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংও অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন। তাঁর পরিবর্তে সম্মেলনে যোগ দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং-ল্যাক।

ন্যাটো নেতাদের এই দুই দিনের সম্মেলন অনুষ্ঠিত হবে মঙ্গলবার থেকে, নেদারল্যান্ডসের হেগে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও সম্মেলনে অংশ নেবেন না বলেই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর ন্যাটো প্রথমবারের মতো জাপানকে শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানায় এবং এরপর থেকে টানা অংশগ্রহণ করে আসছিল দেশটি।

This post was viewed: 59

আরো পড়ুন