Ridge Bangla

নেশার টাকা জোগাড় করতে সন্তান বেচে দিলেন বাবা, রক্ত বিক্রি করে উদ্ধার করলেন মা

মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিজের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক নেশাগ্রস্ত বাবা। চমকে যাওয়ার মতো এই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুরে।

ভুক্তভোগী সাথী বেগম জানান, তার স্বামী মুরাদ মোল্লা নেশার টাকা না পেয়ে একমাত্র সন্তানকে গোপনে বিক্রি করে দেন। খবর পেয়ে কোনো উপায় না পেয়ে সন্তানকে ফিরে পেতে নিজের রক্ত বিক্রি করে সেই টাকাই জোগাড় করেন সাথী। এরপর বিক্রিত ২ হাজার টাকা ফেরত দিয়ে তিনি তার সন্তানকে উদ্ধার করেন।

নিম্নবিত্ত এই মায়ের স্বপ্ন, সব কষ্ট ভুলে নিজের সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলা। শিশুটিকে বুকে আগলে রেখে সাথী বেগম এখন একাই লড়ছেন সমাজের অমানবিক বাস্তবতার বিরুদ্ধে।

This post was viewed: 54

আরো পড়ুন