Skip to main content

Ridge Bangla

নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়

নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়

দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের কারাগারে বন্দি থাকার পর মুক্ত হয়ে বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ভার্চুয়ালি এই শুভেচ্ছা অনুষ্ঠানে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

গত সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই ভার্চুয়াল ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, জমির উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কে এম ফজলুল হক মিলন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলের শীর্ষ নেতাদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন করলেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। অনুষ্ঠানে সকলেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করেন বলে জানা গেছে।

This post was viewed: 76

আরো পড়ুন