Skip to main content

Ridge Bangla

নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে: সিইসি

নির্বাচনের সার্বিক চিত্র মূল্যায়নের দায়িত্ব জনগণের, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে এবং কারও পক্ষে কাজ করছে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি জানান, দেশের বিভিন্ন গ্রামাঞ্চলসহ সর্বত্র উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা আনন্দ ও উৎসাহ নিয়ে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে, জানান তিনি।

তিনি বলেন, “নির্বাচন কেমন হচ্ছে, তা আপনারাই বলবেন। আমরা কারও পক্ষে নই, আমরা নিরপেক্ষ।” অতীতের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দৃঢ়ভাবে জানান, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে। সিইসি আরও বলেন, নির্বাচন ঘিরে যেকোনো সমস্যা কঠোরভাবে মোকাবিলা করা হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের লক্ষ্য।

This post was viewed: 33

আরো পড়ুন