Skip to main content

Ridge Bangla

নির্বাচনী দায়িত্বে প্রস্তুত সেনাবাহিনী, সেনানিবাসে ব্রিফিং

নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশনা দিলেই সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা অন্য কোনো কর্তৃপক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা এলে সেনাবাহিনী প্রয়োজনীয় দায়িত্ব পালনে প্রস্তুত।”

সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন কর্নেল শফিকুল। তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৩৭টি অবৈধ অস্ত্র ও ১৭৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আগস্ট থেকে এ পর্যন্ত ৯ হাজার ৭২৯টি হারানো অস্ত্র এবং ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর আগে এই সংখ্যা ছিল যথাক্রমে ১২ হাজার ১১৯ ও ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড।

গত এক মাসে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৮১৩ জনকে আটক করা হয়েছে এবং অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছে ১৬ হাজার ৪৫৯ জন। এদের মধ্যে রয়েছে কিশোর গ্যাং সদস্য, তালিকাভুক্ত অপরাধী ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি।

কর্নেল শফিকুল বলেন, “সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।”

This post was viewed: 63

আরো পড়ুন