Skip to main content

Ridge Bangla

‘নাবিলা সিক্স’ চরিত্রে আলোচনায় শিরতাজ জেবিন

সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ দর্শকের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছে। কেএম সোহাগ রানা পরিচালিত এই নাটকটি মূলত কয়েক পর্বের জন্য নির্মিত হলেও প্রথম কয়েক পর্বের সাফল্যের পর নির্মাতা আরও বহু পর্বের পরিকল্পনা করেন। এখন পর্যন্ত নাটকটির ৯২ পর্ব সম্প্রচারিত হয়েছে।

নাটকটিতে শুরু থেকেই অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা মিঠু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, অ্যালেন শুভ্র, অনিক ও তাবাছছুম ছোঁয়া সহ আরও অনেকে। তবে এই জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন বগুড়ার মেয়ে শিরতাজ জেবিন। ৭০তম পর্বের আগে থেকেই ‘নাবিলা সিক্স’ চরিত্রটি নাটকে ধীরে ধীরে পরিচয় করানো হয়। ৭২তম পর্বে প্রথম দর্শকরা শিরতাজকে ‘নাবিলা সিক্স’ চরিত্রে দেখতে পান।

শিরতাজ জানান, এই চরিত্রের মাধ্যমে তিনি দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। যখন যেখানে যাচ্ছেন, মানুষ তার অভিনীত ‘নাবিলা সিক্স’ চরিত্রের প্রশংসা করছে। এর আগে তিনি নিকোল কুমার মণ্ডলের ‘অনামিকা’ নাটকে অভিনয় করেছিলেন, যেখানে বিপরীতে ছিলেন জোভান। এছাড়া এনটিভিতে মাবরুর রশীদ বান্নাহর ‘ছাত্রাবাস’ ধারাবাহিকেও অভিনয় করছেন।

শিরতাজ আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে তিনি মাসুদ সেজানের পরিচালনায় সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তিনি বলেন, “‘দেনা পাওনা’ নাটকে নাবিলা সিক্স চরিত্রে অভিনয় করে আমি দর্শকের সাড়া পেয়ে খুব আনন্দিত।”

This post was viewed: 96

আরো পড়ুন