Skip to main content

Ridge Bangla

নাটোরে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে সেনা সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলায় সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয়রা প্রথমে তাকে আটক করে মারধর করার পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহত নারীর নাম তাম্মি আক্তার। তিনি লালপুর উপজেলার নাবীরপাড়া এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের মেয়ে। অভিযুক্ত রবিন হোসেনের বাড়ি একই উপজেলার চন্ডিগাছা এলাকায়। তার বাবার নাম কছিম উদ্দিন। এ ঘটনায় নিহত তাম্মির বাবা জিল্লুর রহমান বাদী হয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নাটোর-আব্দুলাপুর রেলপথের শোভদিদারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত রবিন হোসেন বর্তমানে ঈশ্বরদী রেলওয়ে থানার হেফাজতে রয়েছেন। পুলিশের দেওয়া তথ্যমতে, রবিন সেনাবাহিনীর সদস্য।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, দাম্পত্য জীবনের প্রায় ১০ মাস সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়। এরপরও মোবাইল ফোনে মাঝেমধ্যে তাদের যোগাযোগ হতো। ঘটনার দিন রবিন কর্মস্থল কাপ্তাই সেনানিবাস থেকে অনুমতি ছাড়াই চলে এসে তাম্মির সঙ্গে রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে তার শ্বাসনালী কেটে দেয় রবিন।

This post was viewed: 53

আরো পড়ুন