Skip to main content

Ridge Bangla

নরসিংদীতে ধর্ষকের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে অভিযুক্ত নারায়ণ পালকে কুমিল্লা থেকে আটক করে র‍্যাব-১১, নরসিংদীর শিবপুরে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নারায়ণ পালের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

গত মঙ্গলবার শিবপুরের বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে নারায়ণ চন্দ্র পালের (৫০) বিরুদ্ধে। পরে বুধবার কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, যে ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি নারায়ণের ভাই নেপালের ঘর। যারা আগুন দিয়েছে তারা বুঝতে পারে নাই কোনটি নারায়ণের ঘর আর কোনটি তার ভাইয়ের ঘর। আগুন দেওয়ার পর নারায়ণের ভাই নেপালের ঘর পুরোটাই পুরে গিয়েছে। তবে নারায়ণের ঘরেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

This post was viewed: 60

আরো পড়ুন