Skip to main content

Ridge Bangla

নয়নতারার সিনেমা দেখতে এসে ভক্তের মৃত্যু

চিরঞ্জীবী ও নয়নতারা অভিনীত তেলেগু ছবি ‘মানা শঙ্কর ভার প্রসাদ গারু’ মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পেলেও আনন্দের মাঝেই ঘটে মর্মান্তিক ঘটনা। হায়দরাবাদের কুকাটপল্লির অর্জুন থিয়েটারে সিনেমা দেখতে এসে এক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সিনেমা হলে এক ভক্তের অকাল মৃত্যুর ঘটনায় সবাই হতবাক। হল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও শেয়ার করে জানায়, সাধারণত ভৌতিক বা অতিরিক্ত উত্তেজনাপূর্ণ সিনেমা দেখার সময় এমন ঘটনা শোনা গেলেও, একটি পারিবারিক গল্পের ছবিতে এমন মৃত্যু অপ্রত্যাশিত।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই সিনেমা হলের অতিরিক্ত উচ্চ শব্দমাত্রাকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। নেটিজেনদের অভিযোগ, সাম্প্রতিক সিনেমাগুলোতে সাউন্ড এফেক্টের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, যা দর্শকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে তারা থিয়েটারগুলোতে সাউন্ড ডেসিবেল পরীক্ষা করার দাবি জানিয়েছেন।

দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী তিন বছর পর ‘মানা শঙ্কর ভার প্রসাদ গারু’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন। এতে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে এবং প্রতিবেদন প্রকাশের আগেই সিনেমাটি ৩০ কোটির বেশি আয় করেছে।

This post was viewed: 59

আরো পড়ুন