Skip to main content

Ridge Bangla

নবীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত ৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) সকালে নবীগঞ্জের মডেল বাজার এলাকায়।

নিহতরা হলেন পাবনার বাসিন্দা আনোয়ারা বেগম এবং সিলেট শহরের সুবিদবাজার এলাকার বাসিন্দা ও মাইক্রোবাসচালক নাঈম আহমদ জয় (২৭)।

জানা গেছে, আনোয়ারা বেগম তার পরিবারসহ সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে মাইক্রোবাসে রওনা দেন। ভোরবেলায় নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই চালক নাঈম আহমদ জয় ও আনোয়ারা বেগম প্রাণ হারান।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল দেব জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দুইজন নিহত হন এবং চারজন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

This post was viewed: 61

আরো পড়ুন