Skip to main content

Ridge Bangla

নতুন নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

নানা জটিলতা ও নাটকীয়তা শেষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি পেয়েছে নতুন নেতৃত্ব। শুক্রবার (৯ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল।

নবনির্বাচিত সভাপতি শাহীন সুমন বলেন,

“বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি কৃতজ্ঞ। এই জয় সবার সম্মিলিত অর্জন। আমি কাজের মাধ্যমে সদস্যদের আস্থা বজায় রাখতে চাই। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল বলেন,

“নির্বাচনের আগে কিছু জটিলতা থাকলেও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমি মূলত মার্কেটিং পেশার মানুষ, জানি সংগঠন কীভাবে চালাতে হয়। নিয়মিত কাজের মাধ্যমে আমরা এগিয়ে যাব।”

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন:

  • সহ-সভাপতি: আবুল খায়ের বুলবুল

  • উপ-মহাসচিব: কবিরুল ইসলাম রানা

  • কোষাধ্যক্ষ: সাইমন তারিক

  • প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক: ওয়াজেদ আলী বাবলু

  • আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: বন্ধন বিশ্বাস

  • সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মুস্তাফিজুর রহমান মানিক

কার্যনির্বাহী সদস্য: ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব, জয়নাল আবেদীন (জয় সরকার)।

নতুন এই নেতৃত্ব চলচ্চিত্র পরিচালকদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

This post was viewed: 75

আরো পড়ুন