Ridge Bangla

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর ১৪ দিন জেল হেফাজতে

ধর্ষণের অভিযোগে ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে গ্রেপ্তার করেছে পুনে পুলিশ। আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিল্লির তিস হাজারি আদালত পুলিশি জিজ্ঞাসাবাদের পর এই নির্দেশ দেন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল জানায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এই অভিনেতাকে লিং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পায়েল সিঙ্ঘলের সামনে হাজির করা হয়েছে। তার আগে, ২ সেপ্টেম্বর পুনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এক নারী তার সঙ্গে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং শারীরিক আঘাতও পেয়েছেন।

অভিযোগকারী নারী জানায়, আশিস কাপুর তাকে তার এলাকার একটি পার্টিতে আমন্ত্রণ জানান। সেখানে তাকে পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়। এরপর তিনি জ্ঞান হারান এবং তাকে টেনে শৌচাগারে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে অভিযোগকারী নারী অন্য কয়েকজনের নাম উল্লেখ করেছিলেন। কিন্তু পরে শুধুমাত্র আশিস কাপুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ধরেন। গ্রেপ্তারের পর দিল্লি পুলিশ তার মোবাইল ফোন উদ্ধার করে এবং কার্যকারিতা পরীক্ষার জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। এছাড়াও তারা অভিযোগকারীর সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্য যাচাই করার জন্য অভিযুক্তকে পুনেতে নিয়ে তদন্ত করার অনুমতি চায়।

এই ঘটনায় আশিস কাপুরের বিরুদ্ধে মামলা চলমান, এবং তদন্ত আরও বিস্তৃত আকার নিচ্ছে। পুলিশ জানিয়েছে, কোনো ধরনের সুযোগ-সুবিধা ছাড়াই তদন্ত চালানো হবে।

This post was viewed: 27

আরো পড়ুন