Skip to main content

Ridge Bangla

ধর্মেন্দ্রর ব্যক্তিগত ভিডিও ফাঁস, হাসপাতালের কর্মী গ্রেপ্তার

গত এক সপ্তাহ ধরে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। হাসপাতালে নেওয়ার পর থেকেই তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন পরিবার ও ভক্তরা। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার ভুয়া মৃত্যুসংবাদ, যা থামাতে এগিয়ে আসেন স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওল।

ঠিক এ সময় ব্রিচ ক্যান্ডি হাসপাতালের একজন কর্মচারী গোপনে ধর্মেন্দ্রর হাসপাতাল কক্ষের একটি ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায় অচেতন অবস্থায় বেডে শুয়ে আছেন ধর্মেন্দ্র, আর পাশে উপস্থিত সানি দেওল, ববি দেওল, করণ দেওল, রাজবীর দেওল এবং অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর। পরিবারের ব্যক্তিগত মুহূর্ত এভাবে ফাঁস হয়ে পড়ায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে নেটজগতে।

ঘটনার পরপরই অভিযুক্ত হাসপাতাল-কর্মীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন। হাসপাতাল কর্তৃপক্ষও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।

বুধবার সকালে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ৮৮ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা। খবরটি ছড়িয়ে পড়তেই তার বাড়ির সামনে ভিড় জমান পাপারাজ্জি ও অনুরাগীরা। তাদের অতিরিক্ত আচরণে ক্ষুব্ধ হন সানি দেওল। তিনি বাড়ির বাইরে এসে সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের লজ্জা করে না? আপনাদের পরিবারের সদস্যরা নেই, নির্লজ্জের মতো ছবি তুলছেন! লজ্জা হওয়া উচিত।

This post was viewed: 55

আরো পড়ুন