Skip to main content

Ridge Bangla

দ্বিতীয় দফায় ১৫ টন ত্রানসহ বাংলাদেশের চিকিৎসক দল মিয়ানমারের পথে

দ্বিতীয় দফায় ১৫ টন ত্রানসহ বাংলাদেশের চিকিৎসক দল মিয়ানমারের পথে

ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়া মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বিমান বাহিনীর দুটি পরিবহন বিমানের মাধ্যমে ১৫ টন ত্রাণসামগ্রী, একটি উদ্ধারকারী দল এবং একটি চিকিৎসক দল মিয়ানমারের রাজধানী নেইপিদোর উদ্দেশে যাত্রা করে।

প্রেরিত ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার, আড়াই টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যসামগ্রী এবং দেড় টন তাঁবু। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা প্রদানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর মাধ্যমে এই ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর কর্নেল মো. শামীম ইফতেখারের নেতৃত্বে ৫৫ সদস্যের একটি বাংলাদেশি সহায়তাকারী দল মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে। এই দলের মধ্যে ৩৪ জনের একটি উদ্ধারকারী ইউনিট রয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর ২১ জন, নৌবাহিনীর ২ জন, বিমানবাহিনীর ১ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ জন সদস্য রয়েছেন।

This post was viewed: 76

আরো পড়ুন