Skip to main content

Ridge Bangla

দ্বিতীয় টেস্টে লঙ্কান স্কোয়াডে দুই পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ২৫ জুন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে লঙ্কান দল করেছে দুটি পরিবর্তন। গল টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। এছাড়া বাদ পড়েছেন পেসার মিলান রথনায়েক। তাদের জায়গায় দলে যুক্ত হয়েছেন স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগে ও অভিজ্ঞ পেসার বিশ্ব ফার্নান্দো

ভেল্লালেগে ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০৪টি এবং ব্যাটিংয়েও তিনি কার্যকর।
অন্যদিকে, ৩৩ বছর বয়সী বিশ্ব ফার্নান্দো এর আগে ২৭টি টেস্টে ৭৯টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ডিসেম্বরে খেলেছিলেন তার সর্বশেষ টেস্ট। পিচ কন্ডিশন বিবেচনায় তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড (কলম্বো টেস্ট):
পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ঈশিতা ভিজেসুন্দরা, দুনিথ ভেল্লালেগে, বিশ্ব ফার্নান্দো।

টেস্ট সিরিজ শেষেই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

This post was viewed: 206

আরো পড়ুন