Ridge Bangla

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ৭ নম্বর ফেরিঘাট পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি ফেরিঘাটে অবস্থানকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় চালক ও তার সহকারীকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাস থেকে যাত্রী নামানোর সময় দুর্ঘটনাটি ঘটেছে। ফলে বাসে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার পরপরই তিনি ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

This post was viewed: 6

আরো পড়ুন