Skip to main content

Ridge Bangla

দেশে জঙ্গি তৎপরতা নেই, সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও বর্তমান পরিস্থিতিতে জঙ্গি কার্যক্রমের অস্তিত্ব নেই।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি উত্থানের বিষয়টি তিনি স্বীকার করেন না। তাঁর মতে, ‘জঙ্গি’ শব্দটি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিছু চরমপন্থি গোষ্ঠী বা মৌলবাদী রাজনৈতিক শক্তি থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ‘জঙ্গি’ শব্দটি ব্যবহারের প্রবণতা ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এমন পরিস্থিতি নেই বলেও দাবি করেন তিনি। মন্ত্রী জানান, যেকোনো ধরনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন