Skip to main content

Ridge Bangla

দেশে জঙ্গি তৎপরতা নেই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

অতীতে ফ্যাসিবাদী সরকারের আমলে রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ‘জঙ্গিবাদ’ শব্দটিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তিনি।

জঙ্গিবাদ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আমাদের দেশে এ ধরনের কোনো তৎপরতা নেই। তবে এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে। পৃথিবীর সব দেশেই এরা থাকে। কিছু কট্টরপন্থী গোষ্ঠী বা মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী থাকে, আমরা সেগুলোর সঙ্গে পরিচিত।’

প্রতিরক্ষা বা অন্যান্য সুশৃঙ্খল বাহিনীতে কোনো কট্টরপন্থীর সম্পৃক্ততা আছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের সামরিক বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব শক্তিশালী গোয়েন্দা নজরদারি ব্যবস্থা রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব বাহিনী সর্বদা তৎপর বলে তিনি আশ্বস্ত করেন।

This post was viewed: 29

আরো পড়ুন