Skip to main content

Ridge Bangla

দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (১০ মে) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শিক্ষকদের নামে যেনতেনভাবে মামলা দায়েরের কারণে স্কুল পরিচালনায় বিঘ্ন ঘটছে। বাণিজ্যিকীকরণের প্রভাবে শিক্ষার গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, “শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তবে তাদের মর্যাদা প্রদানে যা কিছু প্রয়োজন, তা বর্তমান সরকার করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “শিক্ষায় বৈষম্য নিরসনের সবচেয়ে বড় হাতিয়ার হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। সরকারের দায়িত্ব হলো আজকের শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটিয়ে আগামীর জন্য প্রস্তুত করা, এবং সরকার সেই দায়িত্ব পালন করে যাচ্ছে।”

This post was viewed: 71

আরো পড়ুন