Ridge Bangla

দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার কারণে দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠেছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।

এছাড়া সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে এবং গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে, তাই নৌযান ও উপকূলীয় এলাকায় বসবাসকারীদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

This post was viewed: 11

আরো পড়ুন