Skip to main content

Ridge Bangla

দেশের আট বিভাগে ঝড়বৃষ্টির আভাস, ভারি বর্ষণের শঙ্কা

দেশের আটটি বিভাগে ঝড়বৃষ্টি এবং দুটি বিভাগে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বিশেষ করে দক্ষিণাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। নাগরিকদেরকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং নৌযানগুলোকে নিরাপদে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

This post was viewed: 75

আরো পড়ুন