Skip to main content

Ridge Bangla

দেশব্যাপী সাত দিনে গ্রেফতার ১৭১

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এক সপ্তাহে ১৭১ জনকে আটক করা হয়েছে। এসব অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, গত ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে একাধিক অভিযান চালায়। এতে সন্ত্রাসী, মাদককারবারি, কিশোর গ্যাং সদস্য, ডাকাত ও চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ১৭১ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১০টি ককটেল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 44

আরো পড়ুন