Skip to main content

Ridge Bangla

দেশজুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘন্টায় গ্রেফতার ১,৬৩৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চালানো নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৬৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১,১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন মামলা ও আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে এবং বাকি ৪৯৩ জনকে আটক করা হয়েছে অন্যান্য অভিযোগে।

সোমবার (১৬ জুন) পুলিশের এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এনামুল হক সাগর। তিনি জানান, এসব অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়েছে।

এআইজি এনামুল হক বলেন, “অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এই তৎপরতা অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্র আরও জানায়, সন্ত্রাস, মাদক এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের নাগরিকদের একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ প্রদানে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

This post was viewed: 61

আরো পড়ুন