Skip to main content

Ridge Bangla

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

সারা দেশে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। দেশের ২৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ১৫-১৬ জুনের পর থেকে বৃষ্টিপাত বাড়লে গরম কিছুটা প্রশমিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী, রংপুর, খুলনা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামে তাপপ্রবাহের প্রভাব বেশি। শনিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এদিকে রংপুরে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। চরম গরমে মাঠে কাজ করতে হিমশিম খাচ্ছেন কৃষক ও শ্রমজীবী মানুষ। দেখা দিচ্ছে গরমজনিত রোগবালাইও।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, “১৬ জুন থেকে ভারি বৃষ্টিপাত শুরু হতে পারে, তখন দেশজুড়ে তাপমাত্রা অনেকটাই কমে আসবে।” তিনি আরও বলেন, এর আগে আরও দুই-তিন দিন তাপপ্রবাহের তীব্রতা অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বেড়ে স্বস্তি এনে দিতে পারে।

This post was viewed: 73

আরো পড়ুন