Ridge Bangla

দেবের সঙ্গে রোম্যান্সে নজর কেড়েছেন জ্যোতির্ময়ী

টালিউডে অভিষেক করেছেন ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রজাপতি ২’ ছবিতে তিনি ওপার বাংলার সুপারস্টার দেবের বিপরীতে প্রথমবার রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন। তাদের জুটির রসায়ন ইতিমধ্যেই দর্শকমহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। জ্যোতির্ময়ীর কাছে এটি স্বপ্নপূরণের থেকেও বড় অনুভূতি।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানিয়েছেন, প্রথম যখন তিনি শুনেছিলেন যে তার প্রথম চলচ্চিত্রেই দেবের বিপরীতে অভিনয় করতে হবে, তখন কিছুটা অবিশ্বাস এবং ভয় পেয়েছিলেন। তবে শুটিং শুরু হওয়ার পর পরিচালক অভিজিৎ সেনের সহায়তায় দৃশ্যগুলো দ্রুতই শেষ হয়ে যায়।

জ্যোতির্ময়ী বলেন, “পর্দায় দেবের সঙ্গে রোম্যান্স করতে আপত্তি নেই, তবে বাস্তবে নয়। বাস্তবে আমি দেবকে প্রচণ্ড শ্রদ্ধা করি।” তিনি প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতাও শেয়ার করেন। দেবকে প্রথম দেখেছিলেন ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শেষে। তখন তার দাড়ি–গোঁফ ছিল এবং ওজনও বেশি, যা দেখে ভয় লাগেছিল। কিন্তু ছবির লুকে আসার পর, ‘পাগলু’ ছবির সেই দেবের মতো দেখতে পেয়ে স্বস্তি পেয়েছিলেন। ‘প্রজাপতি ২’ ছবিটির শুটিং লন্ডনে সম্পন্ন হয়েছে। এতে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতি জ্যোতির্ময়ীর প্রথম চলচ্চিত্র অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে।

This post was viewed: 62

আরো পড়ুন