Ridge Bangla

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

দেশের দুর্নীতি দমন কাঠামোকে আধুনিক ও কার্যকর করতে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–কে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–কে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশেরও চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে।

This post was viewed: 62

আরো পড়ুন