Ridge Bangla

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচারিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। ভাষণে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি শূন্যতা এবং জাতির প্রতি তার অবদান নিয়ে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার প্রয়াণে দেশের রাজনীতি ও জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমেছে। প্রধান উপদেষ্টা শোকবার্তায় বলেছেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।” তিনি আরও উল্লেখ করেছেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং জনগণের অধিকারের জন্য তার আপসহীন নেতৃত্ব দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

This post was viewed: 20

আরো পড়ুন