Skip to main content

Ridge Bangla

দুপুরের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়া বইতে পারে। এ সময় স্থানীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, রাজধানী ঢাকায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। দিনের বাকি সময়ে হালকা বৃষ্টিপাতের আভাস রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৬ শতাংশ। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (১৮ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

This post was viewed: 50

আরো পড়ুন