চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার মেঘনা নদী এলাকায় জাটকা সংরক্ষণে দুই মাসব্যাপী অভিযান পরিচালনা করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
অভিযানে শতাধিক জেলেকে আটক, বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি একাধিক নৌযানও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এ সময়ে মোট ৬০টি মামলা ও ৭টি প্রসিকিউশন দায়ের করা হয়।
অভিযানে ১৬৬ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি প্রায় ১ কোটি ৬৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার ২০০ মিটার অন্যান্য জাল উদ্ধার করা হয়। এছাড়া ৪২টি নৌকা ও ৭টি বাল্কহেড জব্দ করার পাশাপাশি ১ হাজার ৭৩৫ কেজি মাছ উদ্ধার করা হয়।
নদীতে মাছের অভয়াশ্রম রক্ষায় তৈরি করা ৩৫টি অবৈধ ঝোঁপ ও বাধাও উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
This post was viewed: 8