Skip to main content

Ridge Bangla

দুই দিনে ১০৯ জন প্রার্থিতা ফিরে পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে দুই দিনে মোট ১০৯ প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি ৭টি আবেদন নামঞ্জুর এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ওই দিনে মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল বিবেচনাধীন থাকলেও রোববার তা মঞ্জুর করা হয়েছে। প্রথম দিনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ১৫ জনের আপিল মঞ্জুর হয়নি। তিনজন প্রার্থীর আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

রোববারের শুনানি শেষে মোট ১০৯ জন প্রার্থী দুই দিনের মধ্যে তাঁদের প্রার্থিতা পুনঃপ্রাপ্ত হলেন। সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর পর্যন্ত প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই শুনানিতে এবার ৬৪৫টি আপিল আবেদন পর্যালোচনা করা হবে।

This post was viewed: 43

আরো পড়ুন