Skip to main content

Ridge Bangla

দীর্ঘ প্রেমের অবসান ঘটিয়ে বিয়ে করতে যাচ্ছেন বনি সেনগুপ্ত আর কৌশানী মুখার্জি

ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন, তিনি আর বেশি সময় নিতে চান না—খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শেষের পথে।

২০১৪ সালে ‘বরবাদ’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় বনির। এরপর ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলার’ মতো ছবিতে অভিনয় করে টলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। বর্তমানে কৌশানীর ক্যারিয়ার গ্রাফও উল্লেখযোগ্যভাবে উর্ধ্বমুখী।

প্রেমিকা কৌশানী সম্পর্কে প্রশ্ন করা হলে বনি বলেন, “কিছু মাস আগেও চিত্রটা এরকম ছিল না। খারাপ সময়ও আমরা একসঙ্গে দেখেছি। এখন ভালো সময় দেখছি। আমরা একে-অন্যের সাফল্য উদযাপন করি। এই বোঝাপড়া না থাকলে সম্পর্ক দশ বছর টিকত না।”

তিনি আরও বলেন, “সম্পর্কে ওঠা-নামা এসেছে, কিন্তু আমরা আবার ছন্দে ফিরেছি। কারণ আমাদের মধ্যে ইগো নেই, আছে ভালোবাসা।”

দশ বছরের সম্পর্কের পর বিয়ে নিয়ে বনির পরিকল্পনা—”খুব বেশি দেরি নেই। আমাদের দুজনেরই দেরি করার ইচ্ছে নেই। সবে ফ্ল্যাট বুক করেছি। সব প্রস্তুতি শেষ হলে আগামী বছরের মধ্যে বিয়ে করার ইচ্ছে রয়েছে।”

This post was viewed: 63

আরো পড়ুন