Skip to main content

Ridge Bangla

‘দাবাং ট্যুর’-এ সালমান-তামান্নার নাচে বিতর্কের ঝড়

দোহায় অনুষ্ঠিত জমকালো ‘দাবাং ট্যুর’-এ অংশ নেওয়ার পর থেকেই বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী তামান্না ভাটিয়া নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ঝলমলে আলো আর তারকাখচিত মঞ্চে তাদের যৌথ নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। দর্শকের কাছে যা হওয়ার কথা ছিল নিছক বিনোদন, তা পরিণত হয়েছে অস্বস্তিকর ও বিব্রতকর আলোচনায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে সালমান ও তামান্নাকে জনপ্রিয় গান ‘দিল দিয়া গাল্লা’র সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। সেখানে সালমানের রোমান্টিক অঙ্গভঙ্গি ও নাচের কিছু মুহূর্তকে কেন্দ্র করেই নেটিজেনদের নেতিবাচক প্রতিক্রিয়া চলতে থাকে। রেডিটে ছড়িয়ে পড়া এক থ্রেডে অসংখ্য মন্তব্যে ব্যবহারকারীরা লিখেছেন, খুবই অস্বস্তিকর, দেখতে লজ্জা লাগছে, “ক্রিঞ্জ প্রো ম্যাক্স”, তামান্নাকে বিব্রত লাগছে- এমন আরও নানা প্রতিক্রিয়া।

এই ট্যুরে সালমান ও তামান্নার পাশাপাশি সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মনীশ পালের মতো তারকারাও অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে সালমান খান তার জনপ্রিয় গান ‘জানে জানা’, ‘জুম্মে কি রাত’ (কিক), ‘পাণ্ডে জি সিটি’ (ডাবাং), ‘সজন রেডিও’ (টিউবলাইট)–সহ একাধিক হিট গানের সঙ্গে পারফর্ম করেন। তবে সব আয়োজনকে ছাপিয়ে গিয়েছে সালমান–তামান্নার ভাইরাল ভিডিওটি। প্রশংসার বদলে নেটমাধ্যমে এটি পেয়েছে ব্যাপক সমালোচনা ও নেতিবাচক প্রতিক্রিয়া।

This post was viewed: 60

আরো পড়ুন