Ridge Bangla

তেল সংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি জ্বালানি তেলের ভেসেল পৌঁছাবে। এতে তেলের সরবরাহ আরও শক্তিশালী হবে। এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে না পড়তে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক বা পেনিক তৈরি হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও জানান, বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। এ জন্য আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে কেউ মজুতদারি বা অসাধু উপায়ে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করতে না পারে।

জ্বালানি মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে।

This post was viewed: 22

আরো পড়ুন