Skip to main content

Ridge Bangla

তুরস্ক থেকে ৪৮টি যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

তুরস্ক ও ইন্দোনেশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার এক নতুন অধ্যায় রচিত হয়েছে। তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের ৪৮টি স্টিলথ যুদ্ধবিমান ‘কান’ ইন্দোনেশিয়ায় রপ্তানি করার ঘোষণা দিয়েছে। বুধবার (১১ জুন) জাকার্তায় অনুষ্ঠিত “ইন্দোনেশিয়া ডিফেন্স ২০২৫” প্রদর্শনীতে এ ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

চুক্তিটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে শুধু বিমান বিক্রি নয়, বরং তুরস্কের টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (TAI) এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা প্রযুক্তির যৌথ উন্নয়নের পথও খুলে যাচ্ছে।

টিএআই-এর জেনারেল ম্যানেজার মেহমেত ডেমিরোগলু বলেন, “এই চুক্তির মধ্য দিয়ে তুরস্ক তার মিত্রদের জন্য নির্ভরযোগ্য প্রযুক্তির উৎস হয়ে উঠছে। ‘কান’ যুদ্ধবিমান হচ্ছে আমাদের প্রকৌশল, আত্মবিশ্বাস ও বিশ্বজয়ী দৃষ্টিভঙ্গির প্রতীক।”

তুরস্কের তৈরি ‘কান’ প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৬ সালে, যার লক্ষ্য ছিল দেশটির পুরনো এফ-১৬ যুদ্ধবিমানের বিকল্প তৈরি করা। জেটটিতে প্রাথমিকভাবে জেনারেল ইলেক্ট্রিকের F-110 ইঞ্জিন ব্যবহার করা হলেও ভবিষ্যতে তুরস্ক নিজস্ব ইঞ্জিন তৈরিরও পরিকল্পনা নিয়েছে।

ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা খাতে আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চুক্তি দেশটির বিমান বাহিনীর সক্ষমতা অনেকটাই বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 49

আরো পড়ুন