Skip to main content

Ridge Bangla

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের জন্য মোটা অঙ্কের অগ্রিম টাকা নেওয়ার পরও তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সিনেমাটির প্রযোজক শরীফ খান এই অভিযোগ করেছেন।

প্রযোজক জানান, তিশার অসহযোগিতা ও বারবার মিথ্যাচারের কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে অগ্রিম টাকা ফেরত দিতে অভিনেত্রী টালবাহানা করছেন। তিশার সঙ্গে বাংলাদেশে এগ্রিমেন্ট সম্পন্ন হওয়ার পর তাকে ৩০ হাজার ভারতীয় রুপি এবং ৪ লাখ ১২ হাজার টাকা বাংলাদেশে পাঠানো হয়েছিল।

শরীফ খানের দাবি, ভিসা স্লট ও শিডিউল নিয়ে সমস্যা তৈরি হয়। শুটিং শিডিউল বদলাতে হয়, যা প্রযোজকের জন্য ব্যয়বহুল প্রমাণিত হয়। পাশাপাশি তিশা শাকিব খানের ‘সোলজার’ সিনেমায় যুক্ত হওয়ার অজুহাত দেখিয়ে কলকাতার শুটিং আরও পিছিয়ে দেন। প্রযোজক বলেন, “এই হুটহাট সিদ্ধান্ত ও অসহযোগিতার কারণে আমাদের বড় ক্ষতি হয়েছে।”

প্রযোজক খায়রুল বাসারের উদাহরণ দিয়ে বলেন, বাসারও একই সিনেমায় ছিলেন। কিন্তু তিনি নিজে সরে দাঁড়ালেও অগ্রিম টাকা সময়মতো ফেরত দিয়েছেন।

This post was viewed: 50

আরো পড়ুন