Skip to main content

Ridge Bangla

তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অবশেষে মুখ খুললেন সংগীতশিল্পী তাহসানের সঙ্গে তার কথিত প্রেমের গুঞ্জন নিয়ে। একসময় বিনোদন অঙ্গনে এ বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এমনও গুজব ছড়িয়েছিল যে, তারা নাকি গোপনে বিয়েও করেছেন! তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিণ স্পষ্ট জানালেন—এসব খবর পুরোপুরি ভিত্তিহীন।

মূলত একটি নাটকে একসঙ্গে কাজ করার পর থেকেই তাহসান ও ফারিণকে নিয়ে গুঞ্জন ছড়ায়। পরে সময়ের সঙ্গে তা থেমে গেলেও, সম্প্রতি আবারও আলোচনায় আসে বিষয়টি। ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, “বিষয়টি পুরোই ভুলভাল। আমি অনেক দিন আমার প্রেমের কথা প্রকাশ করিনি, তাই মানুষ আন্দাজে তাহসানের নাম জুড়ে দেয়। কিন্তু যখন আমার আসল প্রেমিক—এখনকার স্বামীকে সামনে আনলাম, তখনই ভুলটা ভেঙে গেল।”

বর্তমানে তাসনিয়া ফারিণ ব্যস্ত বড় পর্দায়। শুধু বাংলাদেশেই নয়, ভারতের টালিগঞ্জেও তিনি দারুণভাবে নিজের জায়গা তৈরি করছেন। সম্প্রতি কলকাতায় গিয়ে দেখা করেছেন নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী, অভিনেত্রী কোয়েল মল্লিক ও অভিনেতা দেবের সঙ্গে।

নিজের ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, “বিয়ে মানেই ক্যারিয়ারের শেষ নয়। আমি প্রমাণ করতে চাই, বিয়ের পরও অভিনয় করে সফল হওয়া সম্ভব। সমাজ নয়—আমি নিজেই ঠিক করব, কখন বিয়ে করব।”

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। এখন সংসার ও অভিনয়—দুই ক্ষেত্রেই সমান সফল এই অভিনেত্রী।

This post was viewed: 65

আরো পড়ুন