Ridge Bangla

তবে কি ‘ডন থ্রি’তে ফিরবেন শাহরুখ খান?

ভারতের জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডন থ্রি’ নিয়ে অনিশ্চয়তা চলছে। নতুন ডন হিসেবে ঘোষিত রণবীর সিং শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর পর কে এই চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা বাড়ে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, শাহরুখ খান তাঁর আইকনিক ‘ডন’ চরিত্রে ফিরতে পারেন। তবে নাকি তিনি এর জন্য একটি বিশেষ শর্ত দিয়েছেন।

টেলিচক্করের এক প্রতিবেদন থেকে জানা যায়, শাহরুখ খান ‘ডন থ্রি’তে অভিনয়ে আগ্রহী, তবে তিনি চান সিনেমাটি দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার পরিচালনা করুন। ‘জওয়ান’-এ তাদের সফল কাজের অভিজ্ঞতা থেকে শাহরুখের বিশ্বাস, এই জুটি থাকলে ছবির পরিসর ও দর্শকের প্রত্যাশা আরও বড় হবে।

শোনা যাচ্ছে, শাহরুখ ইতিমধ্যে নির্মাতাদের কাছে এই প্রস্তাব তুলে ধরেছেন। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে ফ্র্যাঞ্চাইজির নির্মাতা ও পরিচালক ফারহান আখতার এই প্রস্তাবে কী প্রতিক্রিয়া দেখান, সেদিকেই এখন নজর।

১৯৭৮ সালে অমিতাভ বচ্চনের মাধ্যমে ‘ডন’ চরিত্রের যাত্রা শুরু হয়। পরে ২০০৬ ও ২০১১ সালে ফারহান আখতারের পরিচালনায় শাহরুখ খান ‘ডন’ ও ‘ডন টু’ ছবিতে চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপন করেন, যা বক্স অফিস ও দর্শকমহলে সফল হয়। গত বছর ‘ডন থ্রি’-তে শাহরুখের বদলে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলেও পরে তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান।

This post was viewed: 15

আরো পড়ুন