Ridge Bangla

তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান (৫২) সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ঘটনার দীর্ঘ ১০ বছর পর এই গ্রেপ্তারের ঘটনায় মামলার তদন্তে নতুন গতি সঞ্চারের আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে হেফাজতে নেয় পিবিআই। আজ বুধবার বিকেলে তাঁকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মমিনুল হকের আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ডের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে দায়িত্বরত ছিলেন। রিমান্ড শুনানির সময় আদালতের কার্যক্রমে উপস্থিত ছিলেন তনুর মা, বাবা এবং তাঁর ভাই।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়।

This post was viewed: 3

আরো পড়ুন