পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা। অসদাচরণের অভিযোগ ও তদন্তের মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) হোয়াইট হাউসের পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নারী কর্মীদের সঙ্গে আচরণগত অভিযোগসহ একাধিক বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছিল।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে পদত্যাগ করেছেন এই মার্কিন শ্রমমন্ত্রী।
ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুং সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শ্রমমন্ত্রী প্রশাসন ছেড়ে বেসরকারি খাতে যোগ দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কিথ সন্ডারলিং, যিনি অন্তর্বর্তীকালীন শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
This post was viewed: 8