Skip to main content

Ridge Bangla

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধে অভিযুক্ত কয়েদির মৃত্যু

যুদ্ধাপরাধে অভিযুক্ত আব্দুর মান্নান হাওলাদার (৮৬) নামে এক কয়েদির রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কয়েদি আব্দুর মান্নান হাওলাদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর পিতার নাম মৃত হাসান আলী হাওলাদার।

কারারক্ষী সুজনের বরাতে জানা যায়, কয়েদি আব্দুর মান্নান হাওলাদার অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে গত রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

This post was viewed: 39

আরো পড়ুন