Skip to main content

Ridge Bangla

ঢাবি ছাত্র সংসদ নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দীর্ঘদিনের বিরোধের জেরে জালাল তাঁর রুমমেটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

ঘটনার পরপরই জালালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের হাতে তুলে দেয়। বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পরপরই প্রাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম জালালকে মুহসীন হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়াও শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনার কোনো প্রভাব আসন্ন ডাকসু নির্বাচনে পড়বে না।

This post was viewed: 55

আরো পড়ুন