ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে স্ব-খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, ৮ম ব্যাচে (জানুয়ারি-জুন ২০২৬ সেমিস্টার, ২০২৫-২৬ সেশন) ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদনের আহ্বান করা হয়েছে।
১৮ মাস মেয়াদি কোর্সে ভর্তির জন্য আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টার মধ্যে বিভাগে এসে আবেদন জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। গ্রন্থাগার ও তথ্যপ্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ৮ম ব্যাচে (জানুয়ারি-জুন ২০২৬ সেমিস্টার) ভর্তির যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২.৫-এর নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রোগ্রামটি ৬ মাস করে মোট ৩টি সেমিস্টারে বিভক্ত, যার মোট মেয়াদ ১৮ মাস। প্রতি সেমিস্টার শেষে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন ফরম আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রোগ্রাম অফিস (কক্ষ নং ১০২০), তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিভাগের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। লিগ্যাল সাইজ কাগজে প্রিন্টকৃত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সব পরীক্ষার পাশের মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম ও নগদ ১ হাজার ৫০০ টাকা ফি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে ১ হাজার ৫৩০ টাকা পরিশোধ করে সংযুক্ত গুগল ফরমের মাধ্যমেও আবেদন করা যাবে।
লিঙ্ক: https://forms.gle/HNUH1Pk6sAEwNrJ4A
সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্স ফি সর্বমোট ১ লক্ষ টাকা। ভর্তির সময় রেজিস্ট্রেশন ও প্রথম সেমিস্টার ফি বাবদ ৩০ হাজার টাকা, দ্বিতীয় সেমিস্টারে ভর্তি ফি বাবদ ৩৫ হাজার টাকা এবং তৃতীয় সেমিস্টারে ভর্তি ফি বাবদ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি সর্বমোট ২০ হাজার টাকা। এর মধ্যে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি ৬ হাজার টাকা, দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি ৬ হাজার টাকা এবং তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি ৮ হাজার টাকা।
ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৫০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এবং মৌখিক পরীক্ষা বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন বহুনির্বাচনি ও রচনামূলক, বিষয় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। পরীক্ষার সময় এক ঘণ্টা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফোন নম্বর ০৯৬৬৬৯১১৪৬৩ (এক্স: ৬৩৭১) এবং মোবাইল নম্বর ০১৬০১৮৪৭৬৭৭, ০১৬২৭৩০৬১১৪, ০১৫৫৩৫৬৬১৭২ ও ০১৫৭৬৬০০৯৪৪ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইট (du.ac.bd/body/LIS) ভিজিট করেও বিস্তারিত জানা যাবে।